Friday, May 17, 2019

হৃদরোগের শিকার হবেন যখন তখন, এমন সব উপসর্গে সচেতন থাকুন


নিচের দিকের প্রেশার ৭০, ৮০ নাকি ৯০? উপরের দিকেরটাই বা কত? ১২০ ছাড়িয়েছে নাকি? ‘নো ইওর নাম্বার’ এই থিম নিয়েই এ বারের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। রক্তচাপকে বশে রাখতে ‘হাতের পাঁচ’-এর দাওয়াই দিলেন হৃদরোগ বিশেষজ্ঞ প্রকাশ চন্দ্র মণ্ডল।

সংখ্যাটা শুনলে আঁতকে উঠতে হবে— আমাদের দেশের ২০ কোটি ৭০ লক্ষ মানুষ হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপে ভুগছেন।
এদের মধ্যে আবার অনেকে জানেনইনা যে তাঁদের রক্তচাপ ঊর্ধমুখী।  হাই ব্লাড প্রেশার এমনই এক নিঃশব্দ ঘাতক যে কোনও লক্ষণ ছাড়াই একে একে বিকল করে দেয় হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি, চোখ-সহ শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গ। তাই কোনও শারীরিক অসুবিধা না থাকলেও বছরে এক বার হেল্‌থ চেক আপের সময় ব্লাড প্রেশার মেপে নেওয়া দরকার।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র হিসাবে পৃথিবীর প্রায় ১৫০ কোটি মানুষ উচ্চ রক্তচাপ নিয়ে জীবন যাপন করছেন। রক্তচাপের কারণে প্রতি বছর ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়ে প্রায় ৭০ লাখ মানুষ মারা যান। তাই ব্লাড প্রেশার নিয়ে সচেতনতা বাড়াতে পৃথিবী জুড়ে পালন করা হচ্ছে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। 

No comments:

Post a Comment